পৃষ্ঠাসমূহ

Ads Header

Labels

বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

কোটালীপাড়ায় জনসচেতনতামূলক বৈঠক

 কোটালীপাড়ায় জনসচেতনতামূলক বৈঠক

কোটালীপাড়া প্রতিনিধি:

  আজ কোটালীপাড়ার হিরন ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের আবুল কাল আজাদ এর বাড়ীতে  ঘূর্নিঝড় " জাওয়াদ "- এর প্রভাবে অতিবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত চাষীদেরকে নিয়ে একটি জনসচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়।

  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় এর নির্দেশনায়  উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জনাব- কৃত্তিবাস পান্ডের উদ্দ্যোগে মাঝবাড়ী গ্রামের মোদাচ্ছের দাড়িয়ার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

   বৈঠকে উপস্থিত ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জনাব- কৃত্তিবাস পান্ডে, উপ সহকারী কৃষি অফিসার জনাব- সুমন মৈত্র সহ এলাকার প্রায় ৪০ জন কৃষক/ কৃষানী।

শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

কোটালীপাড়ায় গম চাষীদের নিয়ে আগাম সতর্ক বার্তা বৈঠক অনুষ্ঠিত

কোটালীপাড়ায়  গম চাষীদের নিয়ে আগাম সতর্ক বার্তা বৈঠক অনুষ্ঠিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

কোটালীপাড়ায় গম চাষীদের নিয়ে আগাম সতর্ক বার্তা বৈঠক অনুষ্ঠিত হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গম চাষীদের নিয়ে আগাম সতর্ক বার্তা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়ের নির্দেশনায় উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডের উদ্দ্যোগে উপ সহকারী কৃষি অফিসার মনি হাল ও স্বপন মহালদারের সহযোগীতায় আজ কোটালীপাড়ার বান্ধাবাড়ী ও কুশলা ইউনিয়নের যথাক্রমে হরিনাহাটি ও চৌরখুলি গ্রামে পৃথক পৃথক ভাবে গমের প্রধান প্রধান রোগ নিয়ন্ত্রনের ব্যাপরে  গম চাষীদের নিয়ে আগাম সতর্ক বার্তা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচক উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার  জনাব কৃত্তিবাস পান্ডে। আলোচনা শেষে আগত চাষীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

সু/বর্ণিক

আমাদের গ্রাম

 আমাদের গ্রাম

কবি হরপ্রসাদ হালদার

আমাদের দেশে বহু গ্রাম

হরেক রকম নাম।

মাতৃ গর্ব বোধ করিলে,

দাওগো তাহার দাম।

শৈশব থেকে দেশের মাটিতে,

খেলছি ধুলি খেলা।

দেশের কাজে এক জোট থাকে,

করনা কেউ হেলা।

অরাজগতা প্রতিহত করো,

শান্তি আনো দেশে।

মাতৃ ভক্তির পরিচয় দাও হে,

দেশকে ভালোবেসে।

প্রতিবেশী প্রতি আপজন,

কেউ কাকা কেউ রক্তের ভাই।

প্রতিযোতায় প্রতিটি গ্রাম,

এগিয়ে নিয়ে যাই।

আদর্শ গ্রাম গড়ে তুলি যেন,

একতার ঐক্য জোটে।

এ শুভ চেতনায় গ্রাম বাংলার,

আঙ্গীনায় গোলাপ ফোঁটে।

আমাদের সকলের সাধ্যমত,

সঞ্চয় জোগাড় করি।

একতা আর সততা রেখে,

আমাদের দেশটি গড়ি

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

শারদীয় মা

 শারদীয় মা
হরপ্রসাদ হালদার

অনেক অনেক শুভেচ্ছা নিয়ে
এলো পূজার মাস।
কেনা কাটার ধুম পরেছে
আনন্দ উল্লাস।
নতুন অতিথি আসবে বাড়ি
আসবে জামাই জন।
নতুন পোশাক কিনবে সবাই
খুশি খুশি মন।
হৈ হল্লায় উঠল ধ্বনি, 
সকলের হৃদয় দিয়ে নাড়া
পূজার কাজে ব্যস্ত সবাই,
রাজ্য জুড়ে পড়ল সাড়া।
মায়েরা যাচ্ছে দেবী মায়ের পূজায়
পড়ে সাদা শাড়ি,
চলো ভাই সবাই মন্দিরে যাই
মাকে বরণ করি।
মন্দিরে যাই প্রনাম করি
ঠাকুরের মুখ দেখে
অসুর দমনের দৃশ্য খানি
হৃদয়ে রেখেছি এঁকে
আড়তী করে সন্ধ্যা কালে
ঢাক বাজে তার তালে তালে
উপাস রেখে পূজা করে
ভক্তি ভরে নয়ন জলে
জয়ের ধ্বনি উলুর ধ্বনি
ধ্বনি হচ্ছে ক্ষনে ক্ষনে।
কাশর বাজে ঘন্টা বাজে
হচ্ছে পূজা নিয়ম মেনে
ভগবতীর ভোগের প্রসাদ,
হয় অমৃত তুল্য
ভক্তি করে সেবন করলে 
মন হয় প্রফুল্ল।
মায়ের কাছে করে দাবি 
যেবা যাহা চায়
ভক্তের চাওয়া পূর্ণ করে,
শারদীয় মায়।
বিশ্ব জুড়ে মানুষের বিষয়,
আমি সদায় ভাবি,
মা সকলকে শান্তি দিবেন
এটাই আমার দাবি।।

######

কবি, হরপ্রসাদ হালদারের জন্ম মাছ পাড়া গ্রামে

ইউনিয়ন: কলাবাড়ী

উপজেলা: কোটালীপাড়া

জেলা: গোপালগঞ্জ

মোবাইল নাম্বার 01942608859

প্রতিবন্ধীর নবজাতক তিন সন্তান পেলেন প্রধানমন্ত্রীর উপহার

প্রতিবন্ধীর নবজাতক তিন সন্তান পেলেন প্রধানমন্ত্রীর 
উপহার
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাকপ্রতিবন্ধী নইম হাওলাদারের 
নবজাতক তিন সন্তান পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। 
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপজেলা ছাত্রলীগের 
সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপজেলার বর্ণ হাসপাতালে গিয়ে উপহার 
হিসেবে নতুন পোশাক, শিশু খাদ্য ও সুরক্ষা সামগ্রীসহ বিভিন্ন প্রকার 
ফল পৌছে দেন। 
এর আগে গত মঙ্গলবার উপজেলার সিতাইকুন্ড গ্রামের বাকপ্রতিবন্ধী নইম 
হাওলাদারের স্ত্রী রাবেয়া বেগম বর্ণ হাসপাতালে তিনটি পুত্র সন্তানের জন্ম 
দেন। বর্তমানে রাবেয়া বেগম ও তার তিন সন্তান সুস্থ রয়েছে। নইম-রাবেয়া 
দম্পতির ঘরে আরও দুটি সন্তান রয়েছে। 
বাকপ্রতিবন্ধী নইমের শ্বশুর আইয়ুব আলী গাজী বলেন, আমার জামাই একজন 
বাকপ্রতিবন্ধী। সে তেমন কিছুই করেনা। স্বামী-স্ত্রী ও আগের দুটো 
সন্তানকে নিয়ে সংসার চালাতে আমার জামাই নইমের হিমশিম খেতে 
হতো। এরই মাঝে আরও তিনটি সন্তান হয়েছে। এখন আমার জামাই কি 
ভাবে সংসার চালাবে তাহা ভেবে পাচ্ছিনা। 
তিনি আরও বলেন, আমার মেয়ের তিনটি পুত্র সন্তান জন্ম দেওয়ার কথা শুনে 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক 
রফিকুল ইসলাম উপহার সামগ্রী নিয়ে এসেছেন। এ জন্য আমরা 
প্রধানমন্ত্রী ও রফিকুল ইসলামকে ধন্যবাদ জানাই। 
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, একটি অসহায় 
পরিবারের এক বোন এক সঙ্গে তিনটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। এ খবর 
জানার পরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক তার পক্ষ 
থেকে এ অসহায় পরিবারটিকে উপহার হিসেবে নতুন পোশাক, শিশু খাদ্য ও 
সুরক্ষা সামগ্রীসহ বিভিন্ন প্রকার ফল পৌছে দিলাম। আমরা সাংগঠনিক 
ভাবেও আগামীতে এই পরিবারটির পাশে থাকবো। #

সুশান্ত বর্ণিক, কোটালীপাড়া।
মোবাইল নম্বর-01922329818  ।

সুশান্ত বর্ণিক কোটালীপাড়া

বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

ট্রেজারার নির্বাচিত

কোটালীপাড়ার সন্তান বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের 

ট্রেজারার নির্বাচিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সন্তান যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ 

লোকমান হোসেন কাজী বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের ট্রেজাজার 

নির্বাচিত হয়েছেন। 

মোহাম্মদ লোকমান হোসেন কাজী কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি 

গ্রামের বীর মুুক্তিযোদ্ধা আব্দুল করিম কাজীর ছেলে ও আইঅন টিভি ইউকের 

প্রতিনিধি। 

গত মঙ্গলবার বার্মিংহামের স্থানীয় ব্যাংকুইটিং হলে অনুষ্ঠিত দ্বি-

বার্ষিক সম্মেলনে তিনি ট্রেজারার নির্বাচিত হয়েছেন। 

আজ বুধবার সকালে মোহাম্মদ লোকমান হোসেন কাজী বিষয়টি নিশ্চিত 

করেছেন। 

বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী 

যুবরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের আলোচনা সভায় বার্মিংহাম 

বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আজাদ আবুল কালাম, 

সাংবাদিক ফয়জুর রহমান, খসরু খান, আব্দুল কাদির আবুল, মাফিজ খান, 

আব্দুল মালেক পারভেজ বক্তব্য রাখেন। 

আলোচনা সভা শেষে সাংবাদিক আব্দুল আহাদ সুমনকে সভাপতি, আমিরুল 

ইসলাম বেলালকে সহ-সভাপতি, জয়নাল ইসলামকে সাধারণ সম্পাদক ও 

মোহাম্মদ লোকমান হোসেন কাজীকে ট্রেজারার করে ১৫ সদস্য বিশিষ্ট 

কমিটি ঘোষনা করা হয়। 

মোহাম্মদ লোকমান হোসেন কাজী বলেন, আমি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে 

বসবাস করছি। এখানের বার্মিংহাম প্রেস ক্লাবের ট্রেজারার 

নির্বাচিত হয়েছি। এটা আমার জন্মস্থান কোটালীপাড়াবাসীর গর্ব। 

আমি যুক্তরাজ্যে থেকেও আমার জন্মভূমির মানুষদের আর্থ-সামাজিক 

উন্নয়নে কাজ করছি। আমার এই কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে। 
সুশান্ত বর্ণিক কোটালীপাড়া