কোটালীপাড়ায় জনসচেতনতামূলক বৈঠক
কোটালীপাড়া প্রতিনিধি:
আজ কোটালীপাড়ার হিরন ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের আবুল কাল আজাদ এর বাড়ীতে ঘূর্নিঝড় " জাওয়াদ "- এর প্রভাবে অতিবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত চাষীদেরকে নিয়ে একটি জনসচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় এর নির্দেশনায় উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জনাব- কৃত্তিবাস পান্ডের উদ্দ্যোগে মাঝবাড়ী গ্রামের মোদাচ্ছের দাড়িয়ার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জনাব- কৃত্তিবাস পান্ডে, উপ সহকারী কৃষি অফিসার জনাব- সুমন মৈত্র সহ এলাকার প্রায় ৪০ জন কৃষক/ কৃষানী।



